সাতক্ষীরার শ্যামনগরে নয় বছরের এক তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় জনতা লম্পট ধর্ষক মারুফ বিল্লাহ (১৯) কে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মারুফ বিল্লাহ উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রবিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদচন্ডিপুর গ্রামের বনবিবিতলায় এ ঘটনাটি ঘটে।
আহত শিশুকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর শিশুর মা আছিয়া বেগম বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছে। ঘটনার শিকার শিশু বনবিবিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
স্থানীয় গ্রামবাসীসহ আছিয়া বেগম জানায়, রবিবার সন্ধ্যায় প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে মারুফ বিল্লাহ শিশুটিকে ফুসলিয়ে নিজে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে অপরাপর প্রতিবেশীরা হাতেনাতে ধর্ষক তরুন মারুফকে আটক করে শ্যামনগর থানা পুলিশের হাতে উঠিয়ে দেয়। শিশুটির পিতা জহির মির্জা ঢাকার ইট ভাটায় কাজ করতে যেয়ে অদ্যবধি না ফেরায় নিকটাত্বীয়দের সহায়তায় রাতেই তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।
শ্যামনগর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আব্দুল আজিজ জানায়, শিশুটি আগের তুলনায় অনেকটা সুস্থতা অনুভব করছে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন জানান, ঘটনার সাথে জড়িতকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, হাসপাতালে শিশু শিমুর চিকিৎসা চলছে। আটককৃত ধর্ষক মারুফকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এম.সি