যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ৭ মে পর্যন্ত

দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সময় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ছিল ৩০ এপ্রিল পর্যন্ত। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে চীনের ফ্লাইট। এ ছাড়া কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

আজ (সোমবার) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চার দফা দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

বেবিচকের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলংকা, সিগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে (মোট ১৬টি দেশ)-এর সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর