অ্যাম্বুলেন্স চালকের স্ত্রী-সন্তানও করোনায় আক্রান্ত

সপ্তাহখানেক আগে মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়। এবার তার স্ত্রী ও ছেলের শরীরেও ভাইরাসটি ধরা পড়েছে বলে জানা গেছে। সোমবার (২৭ এপ্রিল) পাওয়া রিপোর্টে ঐ অ্যাম্বুলেন্স চালকের স্ত্রী (৪০) এ ছেলের (২৩) করোনা পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান।

ডা. বদিউজ্জামান জানান, স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকা কালীন গত ২১ এপ্রিল সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের দেহে করোনা পজেটিভ আসে। সেদিনই তার স্ত্রী ও ছেলের নমুইনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ সকালে আসা রিপোর্টে জানা যায় তারা দুজনই করোনা আক্রান্ত।

করোনা আক্রান্ত অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে নতুন করে আক্রান্ত স্ত্রী ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর