দেশে গত ২৪ ঘন্টায় ৪১৯১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ৩৮১২টি। এর মাঝে ৪৯৭ জনের করোনা পজেটিভ বা করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত জেলা সংখ্যা ৬০টি। গতদিনও ৬০টি জেলা আক্রান্ত হয়েছে বলা হলেও নতুন করে খুলনা বিভাগের ঝিনাইদহে করোনা রোগী শনাক্ত হয়েছে। তাছাড়া আগে ঘোষণা দেয়া নাটোর জেলায় যিনি আক্রান্ত হয়েছিলেন তিনি ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। এখন খুলনা বিভাগের সাতক্ষীরা, রাজশাহীর নাটোর, চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে করোনা রোগী পাওয়া যায়নি।
দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯৭ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৭ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জনে। মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯। দেশে মোট সুস্থ হয়েছেন ১৩১জন।
বার্তাবাজার/এসজে