করোনা: মৃত ৭ জনের ৫ জনই ঢাকা শহরের

দেশে করোনা আক্রান্তের ৫১তম দিনেও কমেনি আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা। সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় দেশে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৪৯৭ জন। মারা গিয়েছেন ৭ জন। এই ৭ জনের মাঝে ৫ জনই ঢাকা শহরের বাসিন্দা। বাকি ১ জন সিলেটের ও ১জন রাজশাহীর।

সোমবার (২৭ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘন্টায় যারা মারা গেছে তাদের মাঝে ৫ জনের বয়সই ৬০ বছরের বেশি। ১ জনের বয়স ৪১ থেকে ৫০ এর মাঝে। আর বাকি একজন শিশু।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯৭ জন আক্রান্ত হয়েছে। এদিনে আরও ০৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মাঝে নারী ১ জন এবং পুরুষ ৬ জন। এদের মাঝে ঢাকায় ৫ জন ও ঢাকার বাইরে ২ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর