দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯৭ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৭ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জনে। মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯। দেশে মোট সুস্থ হয়েছেন ১৩১জন।
সোমবার (২৭ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯৭ জন আক্রান্ত হয়েছে। এদিনে আরও ০৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মাঝে নারী ১ জন এবং পুরুষ ৬ জন। এদের মাঝে ঢাকায় ৫ জন ও ঢাকার বাইরে ২ জন।
এর আগে, গতকাল রোববার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১৮ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।
বার্তাবাজার/এসজে