সিরাজদিখানে স্বামীর পর স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালকের পর তার স্ত্রী ও ছেলে করোনায় শনাক্ত হয়েছে। আজ সোমবার সকালে ওই অ্যাম্বুলেন্স চালকের ৪০ বছর বয়সী স্ত্রী ও ২৩ বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বার্তা বাজারকে জানান, গেল ২২ এপ্রিল সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়। ওই দিনই ওই অ্যাম্বুলেন্স চালকের ছেলে ও স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ সোমবার সকালে ঢাকার আইইডিসিআর থেকে জানানো হয় ছেলে ও স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত স্ত্রী ও ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। এ নিয়ে সিরাজদিখানে মোট আক্রন্ত ১৩ জন। তবে সিরাজদিখানে প্রথম আক্রন্ত ৭০ বছরের বৃদ্ধা ও করোনায় আক্রান্ত বৃদ্ধার ২৩ বছরের ছেলে সুস্থ হয়ে আজ বাসায় ফিরেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর