বৈশ্বিক এই পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় দুই হাজার পারিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে খাদ্য সামগ্রী প্রদানের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পাটুয়াভাঙ্গা ভাটিপড়া (নির্মানাধীন) ঠিকানা জামে মসজিদের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী প্রদানের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
এসময় পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবলীগের যুগ্নঅাহবায়ক একরাম হোসেন টিপু প্রমুখ উপস্তিত ছিলেন।

এব্যাপারে অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন জানান, করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ ও জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উপলব্ধি থেকে দুই উপজেলায় স্বাস্থ্য সুরক্ষায় গতকাল সুরক্ষা উপকরণ প্রদান করি এবং বৈশ্বিক এই পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় জনপ্রতিনিধির পাশাপাশি বিত্তশালী বা সামর্থ্যবান ব্যাক্তিদের সরকারের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আহব্বান জানান। সাবেক সংসদ সদস্য হিসেবে পাকুন্দিয়া কটিয়াদী এলাকার মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধ আছে এবং তাদেঁর সাথে আমার একটা আত্তার সম্পর্ক রয়েছে। এজন্যই আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে পাকুন্দিয়া কটিয়াদী এলাকার মানুষের পাশে দাড়িয়েছি।
বার্তা বাজার/এম.সি</strong