পবিত্র মাহে রমজান উপলক্ষে গাংনীতে বাজার মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) সকাল ১১টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান,গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম,গাংনী উপজেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক এবং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ,তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বামন্দী বাজার কমিটির প্রতিনিধি আব্দুল আওয়াল,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলু। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
মাহে রমজানে সব ধরণের মালামালের মূল্য যেনো উর্ধ্বমুখি না হয়। সে বিষয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় অনুষ্ঠিত এ সভায়।
বার্তা বাজার/এম.সি