গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তার ৩ সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত পারভেজকে (২০) আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাতে পুলিশ ব্যুরী অব ইনভেস্টিগেশান (পিবিআই) এর একটি দল তাকে আটক করে। আটক পারভেজ শ্রীপুরের জৈনাবাজার এলাকার আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। সে ছাড়াও আরও কয়েকজন তার সাথে জড়িত ছিল।
পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান বলেন, রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এ সময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান এই পিবিআই কর্মকর্তা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা- বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করেছে।
বার্তাবাজার/এসজে