বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূলনীতি না মানায় গণস্বাস্থ্যের অনুষ্ঠানে যায়নি ঔষধ প্রশাসন বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, এখন শুধুমাত্র পিসিআর টেস্ট চলছে সব জায়গায়।
তিনি আরো জানান, কোন দেশেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো র্যাপিড টেস্টের অনুমতি দেয়নি।
উল্লেখ্য, শনিবার বিকালে করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকে গণস্বাস্থ্য কেন্দ্র। ওই সম্মেলনে সরকারের কোনো প্রতিনিধি যায়নি। এই কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন অধিদফতর।
বার্তা বাজার/এম.সি