আবার চালু হচ্ছে ইরানের মসজিদগুলো

মহামারি করোনার প্রভাব কিছুটা কমে আসায় ইরানের ১০০টি শহরের মসজিদ আবার জনসাধারণের জন্য খোলে দেয়া হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির দেয়া নির্দেশেই খোলে দেয়া হচ্ছে মসজিদগুলো।

এর আগে দেশটিতে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সব মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। কিছু কিছু মসজিদে মাস্ক তৈরীর কাজও হয়েছিল।

রোববার (২৬ এপ্রিল) হাসান রুহানি জানান, করোনার আক্রমণের ভিত্তিতে শহরকে লাল, হলুদ ও সাদা এই তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। লাল ও হলুদ হিসেবে চিহ্নিত শহরগুলোতে আগের মতোই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে। তবে সংক্রমণ কমে আসার কারণে সাদা হিসেবে চিহ্নিত প্রায় ১২৭টি শহরে বিধিনিষেধ উঠিয়ে নেয়া হচ্ছে।

শিগগিরই কিছু নিয়ম মেনে চলার শর্তে এসব শহরের মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর