যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাতে রাউজান পৌরসভার অংকুরিঘোনা এলাকা থেকে যুবলীগ নেতা বিধান বড়ুয়ার (৪৫) লাশ উদ্ধার করে পুলিশ। রাউজান পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি বিধান বড়ুয়া পশ্চিম গহিরা অংকুরিঘোনা এলাকার মৃত সাধন বড়ুয়ার ছেলে।

রাউজান থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন বিধান বড়ুয়া। হালদা থেকে ডিম সংগ্রহের জন্য কয়েকজন লোক ঠিক করে তাদের হাতে খাবারের টাকা দিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে বিকাল সাড়ে ৪ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।ময়নাতদন্তের জন্য বিধান বড়ুয়ার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী জয়াশ্রী বড়ুয়া বলছেন, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে বিরোধের জের ধরে কাউন্সিলরের উপস্থিতিতে বিধান বড়ুয়াকে খুন করা হয়েছে। একই এলাকার মৃত অনাদি বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া ও ছেনরাম বড়ুয়ার ছেলে উদয়ন বড়ুয়া প্রকাশ, তুফান বড়ুয়া ঘটনায় জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে প্রত্যাখ্যান করেছেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর আলী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর