প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন এই বছরই আসছে বলে জানিয়েছেন বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃটেনের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর দাবী “করোনার ভ্যাকসিন আসতে অনেক সময় লাগবে’।
স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, অ্যান্টিবডি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে জানা যাবে যে আপনি ভাইরাসে আক্রান্ত কিনা। গলায় পরীক্ষাও বলে দিতে পারে যে আপনি করোনায় আক্রান্ত কিনা। করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও এর সমাপ্তি ঘটাতে আমরা সব ধরনের পদক্ষেপ নেয়ার চেষ্টা করছি।আমরা একটি ভ্যাকসিনও তৈরির চেষ্টার করছি, কিন্তু এটা এ বছর আসবে না সম্ভবত। কয়েক দফার করোনাভাইরাস ঠেকাতে এটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে।
ভ্যাকসিন তৈরি করতে সাধারণ কয়েক বছর লেগে যায়। কিন্তু গবেষকরা করোনার একটি ভ্যাকসিন কয়েক মাসের মধ্যে তৈরি করার চেষ্টা করছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনার ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু হয়েছে। এছাড়া ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে চীনসহ ইউরোপের আরও কয়েকটি দেশ।
বার্তাবাজার/এসজে