আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৬ এপ্রিল) থেকে তার পেটে প্রচণ্ড ব্যাথা ও বমি হচ্ছে। বর্তমানে বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বলে জাজা গেছে।
রিজভীর চিকিৎসা করছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। পরে তার পেটে অস্ত্রোপচার থেকে এই সমস্যাটা সৃষ্টি হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় গিয়ে অপারেশনও করেছিলেন। এখনও মাঝে মাঝে তিনি সমস্যায় ভোগেন।
রুহুল কবির রিজভী বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছায় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন। এসময় তার পেটে প্রচন্ড ব্যথা ও বমি হয়। সবার দোয়া কামনা করেছেন রিজভী।
বার্তাবাজার/এসজে