নতুন করে ৮ হাজার ডাক্তার-নার্স নেয়া হবে: প্রধানমন্ত্রী

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যখাতে গতি বাড়াতে নতুন করে আরও ৬ হাজার নার্স ও ২ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গনণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই ঘোষোণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষকদের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত মাত্র ২ শতাংশ সুদে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। ব্যাংক ঋণের বিষয়ে আমরা বিবেচনা করবো।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এসময় প্রধানমন্ত্রী বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ বাহিনী, সিভিল সার্জন, নার্স, রাজনৈতিক ব্য্ক্তি, সেনাসদস্য , মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর