জাতীয় দৈনিক পত্রিকা কালের কন্ঠের একজন ফটো সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেটা নিশ্চিত হওয়ার সাথে সাথেই কালের কন্ঠ অফিসের ওই সাংবাদিক যে ইউনিটে কাজ করেন তা রোববার (২৬ এপ্রিল) লকডাউন করে দেয়া হয়েছে। একইসাথে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১১ জন কর্মীকে। এই তথ্য সোমবার (২৭ এপ্রিল) এক অনলাইন প্রতিবেদনে জানায় কালের কন্ঠ।
কালের কন্ঠের ওই প্রতিবেদনে বলা হয়ছে, আইইডিসিআরে নমুনা পরীক্ষা করে ওই ফটো সাংবাদিকের করোনা পজেটিভ আসে। যার ফলে উনি কালের কন্ঠের যে ইউনিটে কাজ করেন তা লকডাউন করে দেয়া হয়েছে। একই সঙ্গে, ওই কর্মী সর্বশেষ কর্মস্থলে উপস্থিত থাকার দিনে আরেকটি ইউনিটের সহকর্মীদের সংস্পর্শে যাওয়ায় ওই ইউনিটও লকডাউন করা হয়েছে।
আক্রান্ত ওই কর্মী আইইডিসিআরের পর্যবেক্ষণে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। উপসর্গ ও পরিস্থিতি অনুসারে তাকে প্রয়োজন হলে হাসপাতালে নেয়া হবে বলে আইইডিসিআর থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে তার সংস্পর্শে থাকা অন্যদেরও আজ পরীক্ষার উদ্যোগ নিয়েছে কালের কণ্ঠ কর্তৃপক্ষ।
বার্তাবাজার/এসজে