র্যাবের সাথে বন্দুকযুদ্ধে গাজীপুরের পুবাইলের সাতকোয়া এলাকায় রবিউল ইসলাম রবু নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৩৮৪০ পস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত মাদক ব্যবসায়ী রবু টঙ্গী এলাকার মানিক মিয়ার পুত্র।
র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান বলেন রোববার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায় পূবাইলের সাতকোয়া এলাকায়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরাক্ষার জন্য র্যাবও পালটা গুলি চালালে রবিউল ইসলাম রবু গুলিবিদ্ধ হন এবং তার অপর সহযোগী ৫-৬জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে র্যাব সৈনিক কামরুল ইসলাম আহত হন। পরে ঘটনাথল থেকে রবুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে তিনি মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রবিউল ইসলাম রবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি এবং ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/এসজে