একদিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড হয়েছে ৩০ দিন পরে

মহামারি করোনা ভাইরাসে সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ হাজার ৮০০জন। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে সারা বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ২ লাখ ৬ হাজার ৯৯৫ জন।

এ পর্যন্ত এর মারোন ভাইরাসে ২৯ লাখ ৯৪ হাজার ৭৯৬জন মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে আসলেও কমেনি নতুন করে আক্রান্তের সংখ্যা। গত রোববার (২৬ এপ্রিল) সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ।

বিগত কয়েক সপ্তাহের মত গতকালও সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন ১ হাজার ১০০ জনের বেশি মানুষ, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার। এ নিয়ে দেশটিতে মোট প্রাণ গেল ৫৫ হাজার ৪১৩ জনের। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৭ হাজার ১৬০ জন। পঞ্চম দেশ হিসেবে মৃতের সংখ্যা প্রায় ২১ হাজার যুক্তরাজ্যে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর