সরকার সকল ধরণের ব্যাংক ঋণের সুদ মওকুফের বিষয়টা বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।
তিনি বলেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। কিন্তু করোনার কারণে ব্যবসায় মন্দা থাকায় ঋণের সুদ বাড়ছে সেটা দেয়ার উপায় পাচ্ছেব না। সেটার জন্য আপনারা চিন্তা করবেন না। কারণে এই সুদ এখনই নেয়ার কথা না। এছাড়া এই কনফারেন্সের পরেই অর্থমন্ত্রীর সঙ্গে বসবো।
প্রধানমন্ত্রী আরো বলেন, সুদগুলো যেন স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায়, এছাড়া কতটুকু আপনারা দিতে পারেন সেটা নিয়ে বিবেচনা করা হবে। তাই এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না।
বার্তাবাজার/এসজে