করোনা পরিস্থিতির কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি নিয়ে সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী বিভাগের সাথে এক ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এখন আমরা আর স্কুল-কলেজ খুলছি না। করোনা ভাইরাস নিয়ন্ত্রন না হলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করছেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যে সচিব ড. আহমদ কায়কাউস।
এর আগে, করোনার কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলা জানানো হয়েছিল।
করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে কয়েক দফা সরকার সাধারণ ছুটি ঘোঘণা করে সরকার। সে ছুটি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেয়া হয়। সূত্র-সময় টিভি
বার্তাবাজার/এসজে