পাহাড়ে পুড়ে গেলো ৩ শতাধিক দোকান-বাড়ি

পাহাড় ঘেরা বান্দরবানের থানচি উপজেলাসদরের বাজারে ৩ শতাধিক দোকান ও বাড়ি আগুনে পুড়ে গেছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, একটি দোকানের চুলা থেকে এই আগুনের সূত্রপাত। পরে সারা বাজারে আগুন ছ‌ড়ি‌য়ে পড়‌লে ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেয় স্থানীয়রা। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয়রা কাজ করে। তাদের পাশাপাশি বান্দরবান থেকে ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর