চলমান করোনায় মানুষজন ঘরে বন্দী থেকে দিন কাটাচ্ছেন। এইমুহুর্তে একজনের সাথে একজনের দেখা হছে অনালাইনে। যেকোনো মিটিং কিংবা আড্ডা এখন অনলাইনে গ্রুপ ভিডিও কলে সম্পন্ন করছেন মানুষজন। জনপ্রিয় হচ্ছে বিভিন্ন এপস/সফটওয়্যার।
আবার সে চিন্তা থেকেই ‘মেসেঞ্জার রুম’ নিয়ে এলো ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে ভিডিও কলে একসঙ্গে ৫০ জনের সঙ্গে কথা বলা যাবে। এর বড় সুবিধা হলো ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও মেসেঞ্জার রুমে চ্যাটিং করা যাবে।
একটি লিংকের মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে। কোনও ইউজার অন্য একজনকে জয়েন করার লিংকটি পাঠালেই তিনি ঢুকে পড়তে পারবেন মেসেঞ্জার রুমে। এককথায় ভারচুয়াল পার্টিরও আয়োজন করতে পারেন এই প্ল্যাটফর্মে।
আপাতত এই মেসেঞ্জার রুম ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ। তবে পরবর্তীকালে ইনস্টাগ্রাম ডিরেক্ট, হোয়াটসঅ্যাপের সঙ্গেও এটি জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বার্তাবাজার/এসজে