রাজশাহী বিভাগের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু

রাজশাহী বিভাগের জেলাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর সাথে এই কনফারেন্সে যুক্ত হয়েছেন বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলা।

এই ভি‌ডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে বি‌ভিন্ন জেলার জেলা প্রশাসক, পু‌লিশ বা‌হিনী, সি‌ভিল সার্জন, নার্স, রাজনৈ‌তিক ব‌্য‌ক্তি, সেনাসদস‌্য, মস‌জিদের ইমাম, শিক্ষকসহ বি‌ভিন্ন পেশাজীবী্রা করোনা প‌রি‌স্থি‌তি ও ত্রাণ বিতরণ নিয়ে মত‌বি‌নিময় করছেন।

কনফারেন্স পরিচালনা ক‌রছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ‌্য স‌চিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠান‌টি সরাসরি সম্প্রচার করছে।

এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর