মাত্র ৫ দেশেই মারা গেলো দেড় লাখ

মহামারি করোনায় সারা বিশ্বজুড়ে মারা গিয়েছে দুই লাখেরও বেশি মানুষ। এর মাঝে ইউরোপের চারটি দেশ ও যুক্তরাষ্ট্রেই মারা গিয়েছে দেড় লাখ মানুষ। ৫০ হাজারের বেশী মারা গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে।

ইউরোপ মহাদেশের স্পেন, ইতালি, ফ্রান্স ও ইল্যান্ড এই চার দেশে ২০ হাজারেরও বেশী করে মানুষ মারা গেছে। সর্বশেষ ২৪ ঘন্টায় যে ৬ হাজার মানুষ মারা গেছে তার মধ্যে এই ৫টি দেশেই আছে ৪ হাজারের উপরে মৃত।

এদিকে আরেক পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় প্রথম মৃত্যুর দিন থেকে ৫০ হাজার মানুষ মারা যাওয়া পর্যন্ত সময় লেগেছিল ৮২ দিন। এক লাখ মানুষ মারা যেতে সময় লেগেছে ৯০ দিন। আর গত ১৫ দিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও এক লাখ মানুষ।

এপ্রিলে গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৬ হাজারের বেশি মানুষ। খবর বিবিসি, রয়টার্স ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর