পেটে খেলে পিঠে সয়: প্রধানমন্ত্রী

করোনা মহামারীর পর বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিলে সেখান থেকে যেন আমাদের দেশকে বাঁচাতে পারি তারজন্য কেউ যেন একখন্ড জমিও খালি চাষাবাদ ছাড়া না রাখে। কারণ খাদ্যটা সবথেকে গুরুত্বপূর্ণ। কথায় বলে, পেটে খেলে পিঠে সয়।

সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের আট জেলার মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা পোল্ট্রি, ডেইরি অর্থাৎ দুধ এমন ক্ষুদ্র ব্যবসা করছেন যেহেতু দোকান-পাট, হোটেল বন্ধ তাই খুব অল্প টাকায় সাধারন মানুষের কাছে বিক্রি করে দেন, সবাই খেতে থাকুক বা দুধ দিয়ে ঘি যেটা বহুদিন টিকে থাকবে সেগুলো ফেলে না দিয়ে মানুষকে বিলিয়ে দিন। অনেকেই দিচ্ছেন সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘স্কুল এখন আমরা খুলবো না। করোনার প্রাদুর্ভার অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবো না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল-কলেজ সব বন্ধ থাকবে। যখনই ভাইরাসের প্রাদুর্ভাব থামবে তখনই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো।’

প্রধানমন্ত্রী আরো বলেন, মসজিদে সীমিত আকারে নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় ইমাম ও মুয়াজ্জিনদের ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে বলবো ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন। রমজানে আল্লাহর কাছে দোয়া করেন। যাতে বাংলাদেশ যেন এই দুর্যোগ থেকে মুক্তি পায়। সারা বিশ্বের মানুষ যেন মুক্তি পায়। আর যেন এভাবে মানুষের জীবন ক্ষয় না হয়।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর