জুলাইয়েই দেশ থেকে করোনা চলে যাবে

বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হয় গত ৮মার্চ। এর কিছুদিন পর থেকেই রাজধানীসহ সারাদেশের মানুষ গৃহবন্দী। একে একে লকডাউন হতে থাকে বিভিন্ন জেলা। অঘোষিত লকাডাউনে জনজীবন বিপর্যস্ত। রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত পাওও্যা সর্বশেষ খবরে দেশে বর্তমান করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৪১৬ জন। ১৪৫ জন মারা যাওয়ার বিপরীতে সুস্থ হয়েছে মাত্র ১২২ জন।

কিন্তু এত কিছুর পরেও জনমনে প্রশ্ন দেশ কবে করানোমুক্ত হবে? স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা কেউই এ নিয়ে কিছু বলতে পারছেন না।

তবে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডাটা ড্রাইভিং ইনোভেশন ল্যাবরেটরি রোববার (২৬ এপ্রিল) বিশ্বের কোন দেশ কখন করোনামুক্ত হবে তার একটি আনুমানিক পরিসংখ্যান প্রকাশ করেছে।

এ পরিসংখ্যানে গত ২৩ এপ্রিল থেকে বাংলাদেশে ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়। পরিসংখ্যান অনুসারে, আগামী ১৯ মের মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মের মধ্যে ৯৯ শতাংশ এবং আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ করোনাভাইরাস মুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।

পরিসংখ্যান অনুসারে, গত ১১ এপ্রিল থেকে বিশ্বব্যাপী করোনভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আগামী ৩০ মের মধ্যে ৯৭ শতাংশ, ১৭ জুনের মধ্যে ৯৯ শতাংশ এবং চলতি বছরের ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ব শতভাগ করোনাভাইরাস মুক্ত হবে বলে অনুমান করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর