ভারতে কোয়ারেন্টাইনে গণধর্ষণের শিকার দিনমজুর নারী

করোনার কারণে ভারত জুড়ে চলছে লকডাউন। আর এই সময়ে কোয়ারেন্টাইন সেন্টারে অবস্থানরত মাঝবয়সী এক ভারতীয় নারী গণধর্ষণের শিকার হয়েছেন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দেশটির মরু অঞ্চলীয় প্রদেশ রাজস্থানে।

লকডাউনের মধ্যে বাড়ির পথে রওয়ানা দেওয়া ওই নারী পুলিশের সহযোগিতায় এক স্কুল ঘরে কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু সেখানেই তিন ব্যক্তির কাছে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।

ভারতজুড়ে একমাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে। এতে করে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়ে কাজ করা দিনমজুরেরা পড়েছেন বিপদে। এরকম দিনমজুর ছিলেন ওই নারী। হঠাৎ দেশ লকডাউন ও কাজ বন্ধ হওয়ায় তিনি হেঁটে বাড়ির পথে রওয়ানা দেন। কিন্ত মাইলের পর মাইল না খেয়ে হেঁটে পথ পাড়ি দেওয়ার পর বিপদে পড়ে পুলিশের সাহায্য চান।

ভারতীয় গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, বেশি কয়েকদিন হাঁটার পর চলতি পথে এক থানায় গিয়ে পুলিশের সাহায্য চান ওই নারী। তবে আশেপাশে কোনো কোয়ারেন্টাইন সেন্টার না থাকায় থানার পাশের একটি স্কুলে তাকে কোয়ারেন্টিন করে রাখে পুলিশ। ওইদিন রাতে সেখানেই স্থানীয় তিন ব্যক্তি তাকে ধর্ষণ করেন বলে জানিয়েছে পুলিশ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর