দ্বিতীয়বার বাবা হচ্ছেন মোহম্মদ আশরাফুল

কয়েকদিন আগে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। রিয়াদ-সাকিবের পর এবার বাংলাদেশ জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল আবারো বাবা হচ্ছেন। আগামী মে মাসেই তার দ্বিতীয় সন্তান পৃথিবীর আলোয় আসার কথা রয়েছে। আর বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

বর্তমান সময়ে করোনাভাইরাসের কারণে লকডাউন বহাল থাকায় এখন খেলাধুলা বন্ধ। তাই পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন আশরাফুল। মে মাসের শেষ সপ্তাহেই পরিবারের নতুন অতিথির আগমন ঘটবে বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে মোহম্মদ আশরাফুল বলেন- ‘আপনারা সবাই দোয়া করবেন। সামনের মাসের শেষ সপ্তাহের দিকে তারিখ দিয়েছে ডাক্তার। মা ও সন্তান যেন সুস্থ থাকতে পারে, সেই দোয়া করবেন।’

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ ডিসেম্বর প্রিয়তমা তাসলিমা আনিশা অর্চির সাথে ঘর বাঁধেন মোহম্মদ আশরাফুল। আর ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয় আরিবা তাসনিম।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর