নভেল করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে যুক্তরাজ্যে লকডাউন আইন ভেঙে বাসায় মেয়েদের নিয়ে পার্টি দেয়ায় জরিমানা দিয়েছেন ইতালিয়ান স্ট্রাইকার মোইজে কিন।
রোববার সন্ধ্যায় দুই সপ্তাহের বেতনের সমান প্রায় ১ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা দিতে হচ্ছে তাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৯৭০ টাকা।
মোইজে কিন অ্যাপার্টমেন্টে কয়েকজন নারী মডেলকে নিয়ে পার্টি দিয়েছেন। এরপর সেটির ছবি তুলে আবার পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে (স্ন্যাপচ্যাট)। সঙ্গে সঙ্গেই এক বিবৃতির মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এভারটন কর্তৃপক্ষ জানায়, দলের প্রথম সারির একজন খেলোয়াড় করোনাভাইরাস সংকটে সরকারের নির্দেশনা ও ক্লাবের নীতি উপেক্ষা করে এমন একটি কাজ করেছে জানতে পেরে এভারটন ফুটবল ক্লাব মর্মাহত।
ক্লাব এই খেলোয়াড়ের ব্যাপারে তীব্র হতাশা প্রকাশ করছে এবং পরিষ্কারভাবে জানাচ্ছে যে তার আচরণ পুরোপুরি অগ্রহেনযোগ্য।
এর আগে ম্যানচেস্টার সিটির রাইটব্যাক কাইল ওয়াকার লকাডউনের মধ্যে বাসায় যৌনকর্মী নিয়ে রাত কাটানোয় ক্লাবের ক্ষোভের মুখে পড়েন। যদিও তার কোনো শাস্তি হয়েছে বলে শোনা যায়নি।
বার্তাবাজার/কে.জে.পি