চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার আংকুরি ঘোনা এলাকায় হত্যা করা হয়।

নিহত যুবলীগ নেতার নাম বিতান বড়ুয়া (৪০)। তিনি পশ্চিম গহিরা ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পেছনে জড়িতদের সম্পর্কে খোঁজ চলছে। মামলার পর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিতান বড়ুয়ার স্ত্রী জয়শ্রী বড়ুয়া জানান, ৮ জন সন্ত্রাসী ৪টি মোটরসাইকেল যোগে তার স্বামী বিতান বড়ুয়ার মৎস্য হ্যাচারির সামনে গিয়ে গুলি করে হত্যা করে। গুলির শব্দে এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা হাটহাজারী থানার গড়দুয়ারা সড়ক হয়ে পালিয়ে যায়। এ বিষয়ে রাউজন থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর