গত বছর ডিসেম্বর শেষের দিকে চীনের উহান শহরে সর্বপ্রথম প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়। আক্রান্ত হয় ৮২ হাজারেরও অধিক মানুষ। তবে গত ১১ দিনে পুরো চীনজুড়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
তবে দেশটির রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় দফায় আবারও করোনার সংক্রমনের আশঙ্কায় সেখানকার সব জিমনেশিয়াম ও সুইমিংপুল বন্ধ করে দিয়েছে চীন।
শনিবার সন্ধ্যা পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮২৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৩৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ জন। চীনে সবশেষ ১৫ এপ্রিল করোনাভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছিল। সেদিন ৪৬ জন নতুন করে আক্রান্ত হয়েছিল।
এরপর থেকে রোববার পর্যন্ত আর কোনো মৃত্যু হয়নি সেখানে। ১৬ এপ্রিলও ৪৬ জন নতুন করে আক্রান্ত হয়। তার মধ্যে ৩৪ জন বিদেশ থেকে আগত। আর ১২ জন স্থানীয়। ১৭ এপ্রিল উহানের মোট মৃতের সংখ্যা পুনর্নির্ধারণ করে ৩ হাজার ৮৬৯ করা হয়। সেদিন ২৬ জন নতুন করে আক্রান্ত হয়। তবে কোনো মৃত্যু ছিল না। ১৮ এপ্রিল ২৭ জন নতুন আক্রান্ত হয়। এরপর ১৯ এপ্রিল ১৬ জন, ২০ এপ্রিল ১২ জন, ২১ এপ্রিল ১১ জন, ২২ এপ্রিল ৩০ জন, ২৩ এপ্রিল ১০ জন, ২৪ এপ্রিল ৬ জন, ২৫ এপ্রিল ১২ জন ও ২৬ এপ্রিল ১১ জন নতুন করে আক্রান্ত হয়। এ সময়ে কোনো প্রাণহানি ঘটেনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস