ফেলে দেওয়া পিপিই ও মাস্ক ফের হাসপাতালে

করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে একজন ডাক্তারের জন্যে পিপিই ও মাস্ক অপরিহার্য। কিন্তু চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার কাজে ব্যবহৃত এই পিপিই ও মাস্ক যখন ফেলে দেওয়া হয়, তখন সেগুলো মেডিক্যাল বর্জ্য হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় ডাম্পিং করার কথা।

কিন্তু এ নিয়ম অধিকাংশ ক্ষেত্রেই মানা হচ্ছে না। আর সে সুযোগ নিচ্ছে একটি চক্র। চক্রটি ব্যবহৃত এসব সামগ্রী সংগ্রহ করে নামমাত্র পরিষ্কার করে সেগুলোই আবার বেশি দামে বাজারজাত করছে।

আর এ হীনকর্মে যোগসাজশ রয়েছে খোদ হাসপাতালেরই অর্থলোভী কিছু অসাধু কর্মচারীর। তাদের মাধ্যমে এসব বর্জ্য ডাম্পিংয়ে না গিয়ে ফের নতুন হিসেবে ফিরে আসছে বিক্রির জন্য।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে পুরনো সরঞ্জাম সংগ্রহ করে পুনরায় বিক্রি করা হচ্ছে। পুরান ঢাকার মিটফোর্ড ওষুধ মার্কেট, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের বিভিন্ন চক্রের কাছে এসব পণ্য বিক্রি করা হচ্ছে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষসহ চিকিৎসাকর্মীদের কাছে বিক্রি করা হচ্ছে। এমনকী দু-একটি হাসপাতালেও এসব পণ্য সরবরাহ করা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর