ক্যান্সারে আক্রান্ত শিশু, বাঁচাতে মায়ের আকুতি

মা-বাবা দুজনই প্রবাসী। থাকেন লেবাননে। তাদের শিশু সন্তান তাসমিম আলম ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সন্তানের চিকিৎসায় আকুতি জানিয়ে হাত পেতেছেন মা শিরীন।

শিশু তাসমিম লেবাননের শহীদ রফিক হারিরি হাসপাতালের ৫৩১ নম্বর রুমে ভর্তি আছে। মাত্র ১১ মাস বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়েছে সে।

কুমিল্লার চাঁদপুর জেলার মতলব উপজেলার খড়গপুর গ্রামের কাউসার-শিরীন দম্পতির কন্যা তাসমিম। বাব-মা দুজনেই লেবাননে সীমিত আয়ের প্রবাসী। তাসমিম তাদের তৃতীয় সন্তান।

শিরীন জানান, অসুস্থ হয়ে পড়লে গত ৯ এপ্রিল তাসমিমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। ৬ মাস হাসপাতালে রেখে তার চিকিৎসা করাতে হবে। দরকার প্রায় ১০ হাজার মার্কিন ডলার। এত অর্থ ব্যায় তাদের পক্ষে সম্ভব নয়। যে কারণে উচ্চব্ত্তি, কোনো সংগঠনের কাছে সাহায্য চান তিনি।

শিরিন বলেন, একজন মা হিসেবে সন্তানের পরিণতির কথা ভাবতেই দম বন্ধ হয়ে যায়। আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তানের সুস্থতার জন্য সাহায্য করুন।

তসমিমের চিকিৎসায় সাহায্য চেয়ে নিজের মোবাইল নম্বর (০০৯৬১ ৮১৯২১৮৭২) দিয়েছেন শিরিন। ০১৮৫৫ ৪৮৫৩০০ বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে সাহায্য করা যাবে তাসমিমকে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর