জয়পুরহাটে আইসোলেশনে থাকা দুইজন করোনা আক্রান্ত রোগী রোজা রাখছেন। তারা জেলার আক্কেলপুর গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। ওই ইউনিটে আরও ৪ জন করোনা রোগী আছেন।
জানা গেছে, কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের ৪৭ ও ৪২ বছর বয়সী ওই দুইজনের একজন নারায়ণগঞ্জে রিকশা চালাতেন। অন্যজন জড়িত ছিলেন সবজি ব্যবসার সঙ্গে। জয়পুরহাটে নিজ বাড়িতে আসার পর তাদের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে।
আক্কেলপুর গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটের ইনচার্জ আতিকুর রহমান রোববার সকালে জানান, গোপীনাথপুর আইসোলেশন ইউনিটে ২২ জন রোগী আছেন। এর মধ্যে ৬ জন করোনা রোগী আর বাকী ১৬ জন এই করোনা রোগীদের সংস্পর্শে আসা, তাদের আত্নীয়-স্বজন ও নারায়ণগঞ্জ ফেরত। এদের মধ্যে দুই জন করোনা রোগীসহ আরও ১৪ জন রোজা করছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস