বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাহরাইনে আটকে পড়া ১৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ফিরেছেন।
রোববার(২৬ এপ্রিল) বিকেলে তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে জানান, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান।
এর আগে ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, তুরস্ক ও মালদ্বীপে আটকে পড়া কয়েকশ বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। এখন যারা দেশে ফিরছেন, সংক্রমণ এড়াতে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
বর্তমানে চীন ছাড়া আর সব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। বিদেশে যারা আটকে আছে তাদের যেমন ফেরত আনা হচ্ছে আবার বাংলাদেশেও যেসব বিদেশি আছে তারাও বিশেষ বিমানে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি