সেতুমন্ত্রীর পক্ষে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন ফখরুল ইসলাম রাহাত

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবহেলিত, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন মন্ত্রীর আস্থাভাজন ভাগিনা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত।

পূর্বের ধারাবাহিকতায় তিনি রোববার উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (আদর্শ গ্রামে) ১শ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। ফখরুল ইসলাম রাহাত করোনা মহামারি শুরু হওয়ার পরপরই বসুরহাট পৌরসভা, চরকাঁকড়া ইউনিয়নের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ দিয়ে হতদরিদ্র পরিবারগুলোকে নিয়মিত সহায়তা করে যাচ্ছেন।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত জানান, করোনা বৈশ্বিক মহামারি ও লকডাউনে মানুষজন এখন কর্মহীন। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের খাদ্য সংকটে থাকা পরিবারগুলোকে সহায়তা করা সকল বিত্তবানের দায়িত্ব। এছাড়া করোনা মহামারিতে হতদরিদ্র পরিবারগুলোর কথা চিন্তা করে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবেন বলেও তিনি জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর