বাহরাইন থেকে একটি বিশেষ ফ্লাইটে ১৩৮ প্রবাসী দেশে ফিরেছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। জানা গেছে, দেশে ফেরা এই প্রবাসীরা বাহরাইনে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।
বিমানবন্দর সূত্র জানা যায়, বাহরাইনে শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। অবৈধভাবে দেশটিতে বসবাস করায় বাহরাইন সরকার তাদের দেশে পাঠিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান গণমাধ্যমকে বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে বাহরাইন থেকে ১৩৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। যাদের কোভিড-১৯ সার্টিফিকেট নেই, তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস