সংবাদ প্রকাশের জের ধরে বার্তা বাজারের কুড়িগ্রাম প্রতিনিধিকে হুমকি,মারধর
এ লকডাউনে প্রশাসনে চোখ ফাঁকি দিয়ে “অর্ধেক ঝাঁপ ফেলে কুড়িগ্রামে চলছে দোকানদারি” সংবাদ প্রকাশের জেরে বার্তা বাজারের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় ব্যবসায়ীর দলবলে থাকা সন্ত্রাসীরা। সন্ধ্যায় বাড়িতে গিয়ে মারধর ও পরে প্রাণ নাশের হুমকি দেয় তারা।
সাংবাদিক সুজন মোহন্ত জানায়, সন্ধ্যার পর প্রথম দফায় ব্যবসায়ী মানিক তার দলবল নিয়ে বাড়িতে এসে আমাকে শাসিয়ে যায় কেনো এ নিউজ করলাম। এরকম যেনো কোনো নিউজ না করি। পরবর্তীতে ১০ মিনিট পর ব্যবসায়ী মামুন ফোন করে আমাকে বাহিরে যেতে বলে। তারপর তার নেতৃত্বে তার ভাই কালাম ও তার বাবা সহ কিছু লোক এসে আমাকে তার দোকানের সামনে ডেকে নিয়ে যায়। সেখানে আমার উপর হামলা ও গালিগালাজ করা হয়। পরে আমার পরিবারের লোকজন উদ্ধার করে আমাকে বাড়িতে নিয়ে আসে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ হামলার ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে তরুণ সংবাদকর্মী সুজন মোহন্তের ওপর এ ধরণের হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে প্রশাসনের কাছে দাবি জানাই, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।
কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানায়, এ বিষয়ে সাধারণ ডায়রি করা হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রকাশের জের: বার্তা বাজারের কুড়িগ্রাম প্রতিনিধিকে মারধর, হুমকি
সংবাদ প্রকাশের জের: বার্তা বাজারের কুড়িগ্রাম প্রতিনিধিকে মারধর, হুমকিবিস্তারিত জানতে ক্লিক করুন http://bartabazar.com/archives/161630
Gepostet von Barta Bazar am Sonntag, 26. April 2020
বার্তা বাজার/এস.আর