চট্টগ্রামের হালি শহর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর এর অফিসের সামনে সরকারি ত্রাণ চাওয়ার কারণে ৬০ উর্ধ বয়স্ক মহিলাকে ধাক্কা দিয়ে বুকে লাতি মেরেছে বলে অভিযোগ উঠেছে ৷
আজ রবিবার (২৬ এপ্রিল) তার কার্যালয়ে এক বৃদ্ধাকে লাথি মারার কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
বর্তমান কাউন্সিলর আওয়ামীলীগের না হলেও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে সমন্বয় করেই দরিদ্রদের জন্যে পাঠানো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বুঝিয়ে দেয়া হচ্ছে ভবন ও বস্তি মালিকদের৷ ত্রাণ বিতরণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাপ ও তালিকার বিষয়টি স্বিকারো করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম।
দুপুরে বৃষ্টিতে ভিজে স্থানীয় নারী পুরুষরা ২৬নং হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ত্রান সামগ্রী সংগ্রহের জন্যে সমবেত হয়৷ এ সময় ত্রান চাইলে এসে কাউন্সিলর কার্যালয়ের ভেতরেই শারীরি নির্যাতনের শিকার হন ষাটোর্ধ্ব নুর জাহান বেগম।
নুরজাহান বেগম কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, কাউন্সিলর কার্যালয়ের ভেতরে জনৈক নাছির তার বুকে লাথি মেরেছে ৷
বৃদ্ধার এই অভিযোগ সত্য উল্লেখ করে সেখানে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোটার কার্ড দেখে ত্রান দেয়া হবে বললেও এক্ষেত্রে স্বজনপ্রীতির কারণে বেশীর ভাগ ত্রান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাদের নিজেদের মানুষের মাঝে বিলি করা হয়।
এ সময় স্থানীয় আওয়ামীগ যুবলীগ নেতাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে উল্লেখ করে সেই বৃদ্ধাকে মারার বিষয়টি অস্বীকার করেন
বার্তাবাজার/কে.জে.পি