করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের ঘরে খাদ্য পৌছানো, রিলিফ চুরি বন্ধসহ বিভিন্ন দাবীতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পাটি গাইবান্ধা জেলা কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন থেকে বক্তারা প্রতি জেলায় করোনা টেস্টের ব্যব¯’া, রেশন কার্ড প্রণয়ন, কার্ড প্রনয়নে স্বজনপ্রিতি না করা, কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দেওয়া, রিলিফ চুরি বন্ধ করাসহ বিভিন্ন দাবী জানান । পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।