সারাদেশে করোনায় আক্রান্ত ৩৭১ চিকিৎসক

দেশে ৩৭১ চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর)। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বেশিরভাগই ঢাকা বিভাগের।

সংগঠনটি জানায়, রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগে সর্বমোট ৩৭১ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসব চিকিৎসকদের মধ্যে ৩০৫ জনই ঢাকা বিভাগের।

অন্যান্য বিভাগের মধ্যে, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১০ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর