ভিজিএফের ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট(ভিডিওসহ)

ট্রাকভর্তি ভিজিএফ এর ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করেছে।

রোববার(২৬ এপ্রিল) সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, গতকাল শনিবার (২৫ এপ্রিল) তারা ভিজিএফ এর ১৭ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল উত্তোলনের পর সিলেট থেকে পুষ্টি মিক্স করেন। এগুলো নিজেদের ইউনিয়নে ১০ টাকা দামে বিক্রি করার জন্য আজ রবিবার সকালে কালিগঞ্জ বাজারে নিয়ে আসার জন্য রওয়ানা দেন। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ ট্রাকের উপর হামলে পড়ে। পরে আরও প্রায় অর্ধশত মানুষ এসে ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওসি এলএসডি আব্দুল করিম গণমাধ্যমকে জানান, সিলেটের মেঘনা রাইসমিল থেকে ডিলারের গোডাউনে পৌঁছে দেয়ার পথেই কিছু লোক এসে চাল লুট করে নিয়ে যায়। এখানে ডিলার দ্বারা চুরি কিংবা আত্মসাতের সুযোগই নেই। খবর পেয়ে তিনি এগিয়ে গেলে চাল লুটকারীরা তাকেও লাঞ্ছিত করে বলে জানান ওসি এলএসডি আব্দুল করিম।

ইউএনও বিজন কুমার কুমার সিংহ গণমাধ্যমকে জানান, ‘যে চাল লুট হয়েছে তার কাগজপত্র ঠিক আছে। তবুও বিষয়টি তদন্ত করবে পুলিশ। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

সিলেটে ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট

সিলেটে ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট

Gepostet von Barta Bazar am Sonntag, 26. April 2020

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর