কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তিদের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে বহন করা ২০জন এ্যাম্বুলেন্স চালক ও আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন-কাফনে নিয়োজিত ৫জন নন্দন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কর্মীকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
রোববার বিকেলে পরিষদ প্রাঙ্গনে ব্যক্তিগত উদ্যোগে এসব পিপিই বিতরণ করেন তিনি। একই সাথে হ্যান্ড স্যানেটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে নগদ অর্থও প্রদান করেন তিনি।
বিতরণকালে উপস্থিত ছিলেন, পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ ফরিদা ইয়াসমিন লিকা, সুমন, মোঃ আলমগীর হোসেন, মোশাররফ হোসেন বাঘা, সাখাওয়াত হোসেন আরিফ, মামুন বিন জাকারিয়া, নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ।
কেএ/বার্তাবাজার