দ্বিতীয় দিনের মত ইফতার বিতরণে ব্যস্ত ডবলমুরিং থানা ছাত্রলীগ

চট্টগ্রাম দ্বিতীয় দিনেও অসহায় দুঃস্থ পরিবারদের মাঝে ইফতার বিতরণ করলো ডবলমুরিং থানা ছাত্রলীগ।

রোববর (২৬ এপ্রিল) বিকাল ৩টায় নগরীর ডবলমুরিং থানাধীন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের মনসুরাবাদ পাসপোর্ট অফিস সংলগ্ন ডিটি রোড এলাকায় রমজানের দ্বিতীয় দিনে ১০০ টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করে ডবলমুরিং থানা ছাত্রলীগ।

ছবি:বার্তাবাজার।

ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম বার্তাবাজারকে জানান, “ডবলমুরিং থানা ছাত্রলীগের পক্ষ হতে ডবলমুরিং থানার আওতাধীন সকল এলাকার দুঃস্থ ও গরীব পরিবারের মাঝে ইফতার বিতরণের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

প্রথম দিন আমরা ৮০টি পরিবারের মাঝে ইফতার ও বিরানি ভাত বিতরণ করেছিলাম। যার ধারাবাহিকতায় আজ আরেক এলাকায় ১০০ পরিবারকে ইফতার বিতরণ করা হয়েছে। আমাদের আন্তরিক চেষ্টা ও নেতাকর্মীদের ঐকান্তিক ইচ্ছায় আশা করি ডবলমুরিং থানার আওতাভুক্ত সকল এলাকায় সাধারণ মানুষের মাঝে অন্তত এক বেলা ইফতার বিতরণ করতে সক্ষম হবো।”

ডবলমুরিং থানা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় দিনের ইফতার বিতরণী কার্য্যক্রমে উপস্থিত ছিলেন, সভাপতি- ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক-রাকিব হায়দার, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আরমান, তারেক হাসান বাপ্পী,রায়হান রাকিব ,যুগ্ন সম্পাদক সৈয়দ সাব্বির, ফরহাদ, জানে আলম সাংগঠনিক সম্পাদক আশিষ সরকার নয়ন।

এবং আরো উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের আওতাধীন ওর্য়াড ছাত্রলীগ নেতা আসিক,অনি মজুমদার,ইফতেখার হোসেন, মোঃমাসফিক, মোঃআকাশ, মোঃঅনিক, ইশতিয়াক, ঈসান সহ প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর