খুলনায় নতুন করে এক পুলিশ কনস্টেবলসহ তিন জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজিটিভ পায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব।
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, এক সপ্তাহ আগে আক্রান্ত পুলিশ সদস্য ঢাকার রাজারবাগ থেকে খুলনায় আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার করোনাভাইরাস পজিটিভ আসে। আক্রান্ত পুলিশ সদস্য বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন।
আক্রান্ত অপর দুইজনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বলে জানান সিভিল সার্জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস