লালমনিরহাটে এসএসসি ২০১৫ ব্যাচের খাদ্য সামগ্রী বিতরণ

লালমনিরহাট জেলার ২০১৫ সালের এসএসসি ব্যাচের পক্ষ থেকে রবিবার(২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন এর জুরাবান্দাতে কিছু অসহায় পরিবারের মাঝে খাদ্য সহযোগিতা প্রদান করা হয়।

লালমনিরহাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ আরমান রহমান এর দিকনির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট সরকারি কলেজের বিএসসি ২য় বর্ষের ছাত্র সমাজসেবক ও সাংবাদিক প্রদীপ কুমার আচার্য্য(এসএসসি ২০১৫ ব্যাচ),স্বেচ্ছাসেবী সংগঠন নক্ষত্র পরিবার এর সাধারন সম্পাদক বকতিয়ার রহমান আকাশ এবং প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস।

খাদ্য সহযোগিতার মধ্যে ছিলো ৫ কেজি চাল,৩ কেজি আটা,১ কেজি ডাল,১ লিটার তেল,২টি কাপড় কাঁচা সাবান,১টি কেয়া সাবান ও বিস্কুট।

২০১৫ সালের এসএসসি ব্যাচ এর শিক্ষার্থী প্রদীপ কুমার আচার্য্য জানায়,করোনা ভাইরাস এর কারনে বর্তমান পরিস্থিতিতে খেটে-খাওয়া মানুষদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

২০১৫ সালের এসএসসি ব্যাচ এবং ২০১৭ সালের এইচএসসি ব্যাচের বন্ধুরা মিলে এই উদ্যোগ নিয়েছি।সকলের সহযোগিতায় আমরা এই কার্যক্রম চলমান রাখবো।আজকে সহযোগিতা করেছিলো স্বেচ্ছাসেবী সংগঠন “নক্ষত্র পরিবার” ও লালমনিরহাট ভিত্তিক ফেইসবুক গ্রুপ “Lalmonirhat এ যা যা হতে দেখেছি”।আশা করছি সকলে এগিয়ে আসবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর