শেখ হাসিনার পক্ষ থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাশন ও স্বাস্থ্য কমপ্লেক্সে কে সুরক্ষা সামগ্রী প্রদান করেন সদ্য সাবেক সংসদ সদস্য এড.সোহরাব উদ্দিন।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া- কটিয়াদি) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এড. সোহরাব উদ্দিনের পক্ষে তাঁর পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌফিকুল ইসলাম সাগর সুরক্ষা সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার এর নিকট হস্তান্তর করেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য, পাকুন্দিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক এখলাছ উদ্দিন উপস্হিত ছিলেন। বৈশ্বিক এ মহামারী প্রতিরোধে এগিয়ে আসায় সাবেক সাংসদকে ধন্যবাদ জানান পাকুন্দিয়ার সচেতন মহল।
কেএ/বার্তাবাজার