সাইপ্রাসে অসহায় বাঙালিদের পাশে দাঁড়াল বাংলাদেশি প্রবাসী হিন্দু কল্যাণ সংগঠন

সারাবিশ্বে মহামারী আকারে ধারণ করেছে কোভিড- ১৯ এই করোনা ভাইরাস। অন্যান্য দেশের মতো সাইপ্রাসেও এর প্রভাব পড়েছে। সব কিছু লকডাউন থাকায় অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন যাপন করতে হচ্ছে অনেককে।

বিশেষ করে প্রবাসী বাংলাদেশী অনেকের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে যারা নতুন তাদের অবস্থা আরোও বেশী খারাপ। এমতাবস্থায় এদের কে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই। এগিয়ে এসেছে সাইপ্রাস প্রবাসী অনেক বাংলাদেশি সংগঠন। পিছিয়ে নেই বাংলাদেশ প্রবাসী হিন্দু কল্যাণ সংগঠনও।

সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশ হিন্দু কল্যাণ সংগঠন ও বাংলাদেশ হিন্দু পরিষদ,সাইপ্রাস শাখার উদ্যোগে অসহায় প্রবাসী বাংলাদেশিদেরকে ত্রাণ বিতরণ করছে। এবং এ সাহায্য চলমান আছে। যাদের সাহায্যর দরকার তাদের সাথে যোগাযোগ করার জন্য বলেছেন।

তারা প্রমান করে দিয়েছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। জয় হোক মনবতার। কোন ধর্ম বর্ণ ভেদাভেদ নয়, মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করবে এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

যাদের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে তাদের মধ্যে উল্লেখযোগ্য রঞ্জন সাহা, তাপস বিশ্বাস, সুজিত মৃধা,প্রলয় ঘোষ,সামির কর্মকার,নিতিশ বিশ্বাস, জয় বিশ্বাস, চন্দন সরকার, জীবন রায়,মাহী চক্রবর্তী , সৌরভ মন্ডল ও আরো অনেকেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর