পুলিশ দেশের জনগণের অকুণ্ঠ ভালোবাসা পাচ্ছে : আইজিপি

পুলিশ দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের অকুণ্ঠ ভালবাসা ও প্রশংসা পাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

করোনা পরিস্থিতিতে চলমান কার্যক্রম ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা প্রসঙ্গে নিয়মিত দিক নির্দেশনার অংশ হিসেবে রোববার (২৬ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

ড. বেনজীর আহমেদ বলেন, দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের যে অকুণ্ঠ ভালবাসা ও প্রশংসা পুলিশ পাচ্ছে, তার প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাবে। সেই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, অপেশাদার আচরণ ও অসদুপায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না।

মানুষের কল্যাণে পুলিশ সদস্যের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে আইজিপি বলেন, জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখতে হবে।

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালোবাজারি ও মজুদদারি রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন তিনি। পণ্যবাহী ট্রাক বা বাহনগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেনও কোনও পর্যায়েই হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে সকলকে নির্দেশ দেন আইজিপি।

পাশাপাশি করোনার বিস্তার রোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমকে অব্যাহত রাখার নির্দেশ দেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর